× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাজে ৭ খুন

পলাতক ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মন্ডল ইরফান। র‍্যাবের ভাষ্যে, ইরফান জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এম ভি আল-বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ কুমিল্লার সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, জাহাজে খুনের ঘটনায় মঙ্গলবার রাতে চাঁদপুরের হাইমচর থানায় মামলা করা হয়েছে। জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার রাতে মামলাটি করেন। 

খুনের শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত হয়েছেন সুকানী মো. জুয়েল (২৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে।

মামলার বাদী মাহবুব মুর্শেদ এজাহারে উল্লেখ করেন, জুয়েলের গলাকাটা থাকায় সে কথা বলতে পারেনি। ঘটনার বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হলে ডাকাতদল দেখলে চিনবে বলে ইশারায় জানায়। তবে জুয়েলের সাথে ইরফান নামে আরেকজন ছিল বলে সে লিখে জানায়। তবে তার ঠিকানা দিতে পারেনি।

গত সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে লাইটার জাহাজ আল বাকেরা থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে আরও তিনজনকে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, ‘রাতে ৩৯৬/৩৯৭ ধারায় মামলাটি দায়ের করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা