× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৪:০৯ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম

জেলা ও দায়রা জজ আদালত- কুমিল্লা। ছবি : প্রবা

জেলা ও দায়রা জজ আদালত- কুমিল্লা। ছবি : প্রবা

বিয়ের চার মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২৯ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাজা পাওয়া ব্যক্তির নাম আব্দুল কাদের। তিনি চৌদ্দগ্রাম উপজেলার কোমার ডোগা গ্রামের বাসিন্দা। 

এজাহারের বরাতে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ২০০৯ সালের ২৪ জুন আব্দুল কাদের তার স্ত্রীকে যৌতুকের জন্য শ্বাসরোধে হত্যা করেন।পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন। 

এ ঘটনায় নিহতের বোন চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। হত্যার ১৩ বছর পর মঙ্গলবার মামলার রায় দেন আদালত। রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা