সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ চুনা কারখানা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। সোমবার (২৩ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার পিরোজপুর প্রতাপের চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।