× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিনে মুক্ত ৪২, কারাগারে ১০৫

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম

যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিনে মুক্ত ৪২, কারাগারে ১০৫

যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে যশোর সদর উপজেলার ২০, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন।

পৃথক তিন আদালতে রবিবার (২২ ডিসেম্বর) তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

পুলিশের আদালত পরিদর্শক রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেন। 

যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামিপক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বলেন, তাদের জেলা জজ আদালতে জামিনের জন্য আবেদন জানানো হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা