× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাবন্দিকে ছাড়িয়ে নিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:১০ পিএম

কারাবন্দিকে ছাড়িয়ে নিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত এক কারাবন্দিকে ছাড়িয়ে নিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সমন্বয়কসহ ওই বন্দির স্বজনরা।

রবিবার (২২ ডিসেম্বর) বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলন ও হারুন অর রশিদের স্বজনরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করেন। এ সময় তারা হারুনের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া কারাগারের জেল সুপারকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তার পদত্যাগের দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ মে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গুঠইল গ্রামের তাইফুর রহমানের ছেলে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে সাড়ে ৪ কেজি বিস্ফোরক দ্রব্য ও ২২টি জঙ্গি বই উদ্ধারের দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হারুনসহ সাতজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জঙ্গি মামলা দেওয়া হয়। চলতি বছরের ১৭ ডিসেম্বর জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। ৪ দিন ধরে হারুন অর রশিদকে কারাগার থেকে মুক্তি না দেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কারাবন্দি হারুন অর রশিদের বোন রহিমা খাতুন রুমা বলেন, আমার ভাইকে অন্যায় করে জেলে ঢোকানো হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছি। তারপরও আমার ভাইকে আটকে রেখেছে কারাগারের জেলার ও জেল সুপার।

বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্নয়ক মির ফরহাদ বলেন, আওয়ামী লীগের দোসর হওয়ায় কারা কর্তৃপক্ষ হারুনকে জামিনে মুক্তি দিচ্ছেন না। আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি। 

সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ক মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, যারা ইসলামের পক্ষে থেকে কথা বলে তাদের গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছে। তথাকথিত জঙ্গি মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে আটকে রাখা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক ওমর ফারুক, জহরুল ইসলামসহ অন্যরা। এ বিষয়ে জেল সুপার মো. শরিফুল আলম ও জেলার মো. জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। এমনকি সরাসরি কথা বলতে কারাফটকে গেলেও কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা