× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় দুই লঞ্চের সংঘর্ষ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত কীর্তনখোলা-১০ লঞ্চ। ছবি: সংগৃহীত

সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত কীর্তনখোলা-১০ লঞ্চ। ছবি: সংগৃহীত

পদ্মা নদীর চাঁদপুরের হরিনায় কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

জানা গেছে, শনিবার বরিশাল থেকে যাত্রী বোঝাই করে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশায় দুর্ঘটনার প্রাথমিক কারণ জানিয়ে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি পোর্ট কর্মকর্তাদের।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, লঞ্চ প্রিন্স আওলাদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রবিবার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা