× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ২১:১০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ২১:১২ পিএম

জয়পুরহাটে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

জয়পুরহাটে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার নাগরিকরা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে জেলা শহরের জিরো পয়েন্টে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে দ্বিতীয়বারের মতো এই কর্মসূচি পালিত হয়। এর আগে একই দাবিতে গত বুধবার মানববন্ধন করা হয়। 

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন জেলার সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব ওবায়দুল্লাহ মুসা, সদস্য শাহাদাত হোসেন, সাবু হোসেন, আবু সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে এর আগে মানববন্ধন করা হয়েছিল। এরপর নেসকোর প্রকৌশলীর সঙ্গে বসে বলা হয়েছিল, গ্রাহকদের সঙ্গে আলোচনা করে মিটার বসাতে হবে। কিন্তু তারা তা করছেন না। জোর করে বিভিন্ন হুমকি দিয়ে প্রিপেইড মিটার লাগানো হচ্ছে। এতে গ্রাহকদের সুবিধা হবে কি না, তা তারা কোনোভাবে জানাচ্ছেন না। কিন্তু আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, এই মিটারে গ্রাহকদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। মিটারের কার্ডে ব্যালেন্স উঠালে বিভিন্ন চার্জ কেটে নেওয়ার পর অল্প কিছু টাকা থাকে। সেই টাকায় বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এই নানামুখী জটিলতা আমরা চাই না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা