× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়ক অবরোধ

বেক্সিমকো শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম

বেক্সিমকো শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরের চক্রবর্তী এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন। এক পর্যায়ে যৌথবাহীনির সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দফায় দফায় গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানী এলাকর সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চক্রবর্তী ও জিরানী এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা