× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৫ নারী ও শিশু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৩১ পিএম

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৫ নারী ও শিশু

ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১৫ বাংলাদেশি নারী-শিশু। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাইটস যশোর নামের একটি এনজিও সংস্থা থানা থেকে তাদের ছাড়িয়ে নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।

ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেল স্টেশনে তাদের রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।

পরে আদালত তাদের ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আইনি প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে দশটায় ভারথীয় পুলিশ তাদের দেশে ফেরত পাঠায়।

ওসি আরও জানান,  ইমিগ্রেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা