× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২২:১০ পিএম

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া ও আনুষ্ঠানিকতা শেষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবীর। 

এ সময় সচিব বলেন, সরকার এ মিলের জন্য ২২০ কোটি টাকা ঋণ দিয়েছে। যে কয়দিন মিলটি চলবে, সেসময়ের মধ্যে আখচাষিদের নিয়মিতভাবে এই টাকা পরিশোধ করা হবে। এ ছাড়া আখের মূল্যও বাড়ানো হচ্ছে। চাষিদের প্রতি আহ্বান এই মিলের ভবিষ্যৎ আপনাদের হাতে। 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মৌসুমে ৩৪ দিন মিল চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকরা তাদের জমিতে যেসব ফসল লাগাচ্ছেন তাদের সেই জমির কিছু অংশে আখ লাগানোর জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে সাথি ফসল চাষও করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসএফআইসির চিফ (সিপিই) কৃষিবিদ গিয়াস উদ্দিন, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কেএম মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ প্রমুখ।

মিলের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ৬৪ বছর আগে প্রতিষ্ঠিত চিনিকলটিতে ৬০তম মৌসুমে ৬৯ কোটি টাকা লোকসান হয়েছিল। ৬১তম মৌসুমে ১৬ কোটি টাকা কমে ৫৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। সবমিলিয়ে লোকসান এ পর্যন্ত মোট প্রায় ৭৯৩ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা