× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২০:৪০ পিএম

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে আনারুল ইসলাম (৪৫) নামের এক চালককে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি বিলের হালতি এলাকায় মাধনগর-খোলাবাড়িয়া সড়কের পাশের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত আনারুল ইসলাম নাটোর সদর উপজেলার পার হালসা গ্রামের আব্দুর শুকুর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার হালতি বিলের হালতি এলাকার মাধনগর-খোলাবাড়িয়া সড়কের পাশে ঝোপে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। প্রথমে পরিচয় না পেলেও পরে প্রযুক্তির সাহায্যে লাশের আঙুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করে পুলিশ। একপর্যায়ে পরিবারে খবর দিলে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। 

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, বৃহস্পতিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন আনারুল। ধারণা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে লাশ হালতি বিলে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা