× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা রেল সেতুর উদ্বোধন কবে, জানালেন রেল সচিব

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম

যমুনা রেল সেতুর উদ্বোধন কবে, জানালেন রেল সচিব

যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনকালে তিন এ কথা বলেন।

ফাহিমুল ইসলাম বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।

টাঙ্গাইল-গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে সচিব বলেন, রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল-গাজীপুর রেল সড়কটি ডাবল লেনের করা হবে।

এ সময় প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করেন সচিব। প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- রেলের মহাপরিচালক আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর নির্মাণের কাজ চলছে। দেশের এই দীর্ঘতম রেলসেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে। ফলে সেতু পারাপারে ২০ থেকে ৩০ মিনিট সময় বেঁচে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা