× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

কেরানীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:২৫ পিএম

রূপালী ব্যাংক। ফাইল ফটো

রূপালী ব্যাংক। ফাইল ফটো

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা করে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনজনকে বিকালে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে ঘটনার পর এখনও থমথমে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা। এমন ঘটনা কল্পনাও করতে পারছে না এলাকাবাসী। আতঙ্কের কথা জানিয়ে স্থানীয়রা দাবি করছে, এমন ঘটনা যাতে আর না ঘটে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতির চেষ্টা করে তিনজন। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে দিলে ভেতরে আটকা পরে ডাকাতরা। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।

জানা যায়, খেলনা পিস্তল দিয়ে রোমাঞ্চের নেশায় আইফোন কেনার উদ্দেশ্যে ডাকাতি করে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা