× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ০০:৫২ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ০০:৫৩ এএম

একই রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

দিনাজপুরের খানসামা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আরাজি জুগির ঘোপা বেনুপাড়ার ভক্ত রায়ের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় ও তাদের ৬ বছর বয়সী কন্যা সন্তান নীলাদ্রী রায়।

খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিজেই প্রতিদিনের বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, ওই ঘরে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। যেখানে তাদের মৃত্যুর জন্য ‘কেউ দায়ী নয়’ বলে লেখা রয়েছে। তবে এ লেখা ভিকটিমের কিনা তা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে।

খানসামা থানার ওসি নজমুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ‘সুরতহাল রিপোর্ট আমরা করেছি। আমরা আরও তদন্ত করব। তদন্ত করে এটি আমাদের বিশেষজ্ঞ মতামতেরও প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞের মতামত পেলে আমরা এ ঘটনার রহস্য আপনাদের সামনে তুলে ধরব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা