× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০২ পিএম

পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

বরিশালের বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করে দুদক। 

আটক ব্যক্তিরা হলেন, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থাকা দালাল সাইদা বেগম ও জাকির হোসেন।

আটক দুইজনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৪০০ টাকা করে জড়িমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বয়ক কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে একদল দালার চক্র বেশি টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগে সকাল থেকে তারা অভিযান পরিচারনা করে। এর সঙ্গে জড়িত থাকায় দুইজনকে তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে হাতে নাতে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা