× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:২০ পিএম

পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার (পিএম) শাহ্ আব্দুল মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

প্রজেক্ট ম্যানেজার আব্দুল মাওলা জানান, সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির নির্দেশে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। সাত দিন পর বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

পায়রার পাশেই কলাপাড়ায় (আরএমপিএল) আরও একটি ১৩২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রটি উৎপাদনে আসার কথা রয়েছে। আমতলীতে সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সুইচিং পয়েন্ট নির্মাণসহ সব কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা