× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসে বন্ধন আর ভালোবাসার বার্তা দিলো বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিজয়ের চেতনা পেয়ে প্রাণ বাঁচানোর তাগিদ যেন আরো বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রক্ত দাতাদের। মানুষের সঙ্গে মানুষের প্রীতি আর বন্ধনে বিজয়ের বার্তা দিয়েছেন তারা। 

‘বিজয়ের মাসে উজ্জীবিত হয়ে উঠুক রক্তদানের মাধ্যমে’ এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সারাদিন ব্যাপি একঝাঁক তরুণ টগবগে স্বেচ্ছাসেবকদের নিয়ে সংগঠনটি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষদের কাছে নানান তথ্য তুলে ধরেন সংগঠনের সদস্যরা। দিনব্যাপী ৫ শতাধিকের অধিক নারীর ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে সংগঠনটি।

এসময় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, একটি গ্রাম একটি পরিবারের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুম, বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান বাবু এবং উক্ত সংগঠনের সক্রিয় দায়িত্বশীল সদস্য এবং নিয়মিত রক্তদাতা ফয়সাল, মেহেদী, তানহা সরকার, ইমরুল, রিয়াদ, শাহরিয়ার নাইমসহ আরও অনেকে।

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের পরিচালক আশিকুর রহমান বাবু বলেন, ‘রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর পাশে আমরা সব সময় দাঁড়ানোর চেষ্টা করি।  এছাড়াও আমাদের এই সংগঠন সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীরা ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে প্রতিটি মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ায়। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে রক্তদানের পাশাপাশি সব ধরনের সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা