× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোষ্য কোটা বাতিল চায় জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম

পোষ্য কোটা বাতিল চায় জবি শিক্ষার্থীরা

সরকারি বিভিন্ন চাকরিসহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মানবন্ধনে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন তারা।

রবিববার (১৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত কিছুদিন আগে আমরা কোটা নিয়ে একটি বিপ্লব সাধন করেছি। এত কিছুর পরেও বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকাটা অযৌক্তিক। তাছাড়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে ফি নেওয়া হয়, এটা তিন থেকে চারশ টাকা হলে ঠিক আছে। এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেকেই ভর্তির আবেদনের জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী একেএম রাকিব হাসান বলেন, যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, কোটার জন্যই আমরা এত আন্দোলন করেছি। এত শিক্ষার্থী জীবন দিয়েছে। তাই এখনো এসব কোটা থাকতে পারে না। এটা বাতিল করতে হবে। না হলে আমাদের আন্দোলন বহাল থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা