× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

শনিবার (১৪ ডিসেম্বর) ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এইদিনে জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। নানা আয়োজনে সারা দেশে দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর :

চট্টগ্রাম : বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাহাড়তলি বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর একে একে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা।

রাজশাহী : সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। এ ছাড়া জেলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

খুলনা : ভোরে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ প্রমুখ বক্তব্য দেন।

রংপুর : সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এরপর শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। 

ময়মনসিংহ : সকালে নগরীর থানাঘাট এলাকায় শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এরপর সিটি করপোরেশন, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জয়নুল উদ্যানে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকালে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ : দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দিন আহমেদের নাতি আবু হুজায়ফা ইবনে আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা জমশেদ আলীর ছেলে মো. হারুন-আল-রশীদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.বি. ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান।

কুমিল্লা : সকালে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আমিন-উর- রশিদ ইয়াছিন, পুলিশ সুপার নাজির আহমেদ খান, সিভিল সার্জন নাসিমা আক্তার, জামায়াতে ইসলামী মহানগর আমির কাজী দীন মোহাম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন প্রমুখ বক্তব্য দেন।

চাঁদপুর : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তর একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ ছাড়াও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, জেলার ৮ উপজেলার সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাজবাড়ী : সকালে রাজবাড়ী লোকোশেড বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসমূহ ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে বধ্যভূমি প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শামিমা পারভীন, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে প্রমুখ।

লক্ষ্মীপুর : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা।

ফেনী : ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। 

কচুয়া (চাঁদপুর) : সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ হেলাল চৌধুরী। সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ওসি এমএ হালিম, সহকারী মৎস্য কর্মকর্তা প্রমুখ বক্তব্য দেন। 

রাঙ্গাবালী (পটুয়াখালী) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলার ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটু প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা