× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮.৪ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০০ পিএম

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮.৪ ডিগ্রিতে

পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে উত্তরের জেলাটিতে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর কুয়াশার দেখা মিলছে। রাতভর ঝড়ে বৃষ্টির মতো কুয়াশা। ভোর থেকে পথঘাটে ঘন কুয়াশায় অল্প দূরত্বেও চলাচলে বিঘ্ন ঘটছে। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।

জেলায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

এদিকে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে সকালে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে সকাল ৯টার পরে রোদের দেখা মেলায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে।

বোদা উপজেলার আলুচাষি অনিল চন্দ্র রায় বলেন, কাজ করতে হাত জড়ো হয়ে আসছে। শীতে কাহিল অবস্থা, তবুও আলু খেতে কাজ করতে হচ্ছে। কাজ না করলে কি করব।

সদর উপজেলার ভ্যানচালক মকছেদুল বলেন, সকাল বেলা ঘন কুয়াশার কারণে মানুষজন খোলা ভ্যানে উঠতে চায় না। বাতাসে মানুষ কাহিল হয়ে পড়ছে। আমাদেরও কষ্ট হচ্ছে। কিন্তু জীবিকার তাগিদে বাইরে বের হয়েছি। শীতের কারণে ভ্যানে যাত্রী পাচ্ছি না। ভাড়া কম পাচ্ছি।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈতপ্রবাহ আরও কিছুদিন বয়ে যেতে পারে। কুয়াশা আরও বাড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা