× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই সাব্বির অকৃতকার্য

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম

দিনাজপুরের এসএসসি পরীক্ষার্থী সাব্বির।

দিনাজপুরের এসএসসি পরীক্ষার্থী সাব্বির।

বাবার লাশ দাফ বাড়িতে রেখে গিয়ে পরীক্ষা দেওয়া দিনাজপুরের বিরল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির অকৃতকার্য হয়েছে।

সাব্বিরের বাড়ি বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়া) গ্রামে। 

সোমবার (২৮ নভেম্বর) সাব্বিরদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মায়ের চোখে অশ্রু, আনন্দ নেই বাড়িতে। প্রতিবন্ধী বড় ভাইয়ের চোখে-মুখে বিষণ্নতার ছাপ। সাব্বির অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। 

সাব্বিরের এসএসসি পরীক্ষা শুরুর আগের রাত ১১টায় বাড়িতে হার্ট এটাকে মারা যান তার বাবা মিজানুর রহমান। মিজানুর রহমান ছিলেন একজন মুদি ব্যবসায়ী।

সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সাব্বির এসএসসি প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসেছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। 

তবে পরীক্ষার আরে আরেকটি দুর্ঘটনার শিকার হয়েছিল সাব্বির। পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে গিয়েছিল। পরে অস্ত্রপচার করে হাতে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে আকস্মিক বাবার মত্যু। সব মিলিয়ে মহাবিপদের মধ্যে দিয়ে হয়েছে এসএসসি পরীক্ষা।

সাব্বিরের বড় বোন নাসরিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছেন ছোট ভাইয়ের পরীক্ষার ফল জানতে। তারও চোখে-মুখে বিষাদ।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, ‘সাব্বির একজন মেধাবী ছাত্র। তার বাবার আকস্মিক মৃত্যু এবং দুর্ঘটনায় ডান হাত ভেঙে যাওয়ায় সে ঠিক মতো পরীক্ষায় লিখতে পারেনি। তাই তার ফল ভালো হয়নি। ইংরাজিতে অকৃতকার্য হয়েছে। আশা করছি আগামি বছর সে ভালো করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা