× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রবা ফটো

বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকার জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেছেন, এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে ন্যায্যতার ভিত্তিতে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। 

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনও এ বিষয়ে মত দিয়েছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি-না সে বিষয়ে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিভাগের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা হয়েছে। এটি অনেক বড় বিষয়। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী। 

শ্রীলংকা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনে (আর্ডো) সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার উদ্দেশ্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা