× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১০:২৫ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ এএম

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় দিনদিন বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরাঞ্চলে।

আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল মঙ্গলবার একই সময় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, অন্য কয়েকটি জেলার আজ সকাল ৬টার তাপমাত্রা তেঁতুলিয়ায় (পঞ্চগড়) ১২ দশমিক ৯, ডিমলায় (নীলফামারী) ১৪ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি, বদলগাছীতে (নওগাঁ) ১১ দশমিক ৭ ডিগ্রি, যশোরে ১৪ দশমিক ৬ ডিগ্রি এবং শ্রীমঙ্গলে (সিলেট) ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা