চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:২৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় গাড়ি চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। জাহানারা বেগম নামের ওই নারী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ঘরে ফিরছিলেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মইজ্জারটেক কলেজরোডে এই ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টাক তুলে বাসায় ফেরার পথে কলেজ রোডে গাড়ি চাপায় এক নারী মারা গেছেন। তার লাশ উদ্ধার করে মেডিকেল পাঠানো হয়েছে।‘
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইদ খান সাগর বলেন, ‘ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। একটি বালুর ডাম্পার তাকে পৃষ্ঠ করে চলে গেছে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে।