× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যেখানে ভালোমানুষের চেয়ে ডাকাতের সংখ্যা বেশি’

নোমান মুন্না জয়

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১২:২৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম

ডাকাত দলের চার সদস্য ওপরে বাঁ থেকে রোমান, বিল্লাল, ফারুক ও বাদল। প্রবা ফটো

ডাকাত দলের চার সদস্য ওপরে বাঁ থেকে রোমান, বিল্লাল, ফারুক ও বাদল। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যেন ডাকাতের আস্তানা। যেখানে এখন পর্যন্ত ডাকাতি কমানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, ‘আড়াইহাজারে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না।’

৫ আগস্ট সরকার পতনের পর আড়াইহাজার থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি থানা থেকে বিভিন্ন মালামাল ও অস্ত্রাগার থেকে লুট হয় অস্ত্র। আগে ডাকাতি হলেও ৫ আগস্টের পর তা বেড়ে দু-তিন গুণ হয়েছে। সড়ক ও বাসাবাড়িতে ডাকাতি  হচ্ছে প্রতিনিয়ত।

সাধারণ মানুষ রাতে বাসায় অবস্থান করতেও এখন ভয় পাচ্ছে। এ ছাড়া রাতে বাসা থেকে বের হতে পারেন না রিকশা, ভ্যান ও অটো চালকরা। স্থানীয়রা জানান, ‘এখন প্রতিনিয়ত ডাকাতি বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতি রাতেই ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত ডাকাতের ভয়ে ঘুম আসে না। এ ছাড়া এলাকায় পাহারার ব্যবস্থা করেছি। তবু শীত আসতেছে, ডাকাতি বাড়তেছে।‘

স্থানীয়রা আরও জানান, ‘৫ আগস্ট থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে আড়াইহাজারের বিভিন্ন জায়গায় ও বাসাবাড়িতে ডাকাতরা বিভিন্ন সময় ডাকাতি করে যাচ্ছে; যা বুঝতেছি, বসতবাড়ি বিক্রি করে এখান থেকে চলে যেতে হবে।’ এ ছাড়া আরও এক বাসিন্দা জানান, ‘আমার বাড়িতে কিছুই নেই। তবু কী দেখে আমার বাসায় ডাকাত এসেছিল জানি না। এ আড়াইহাজারে ভালোমানুষের চেয়ে ডাকাতের সংখ্যা বেশি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, আগের থেকে ডাকাতি কমিয়ে এনেছি। তবু থানা লুটপাট ও আগুন দেওয়ায় গাড়ি পুড়ে গেছে। বর্তমানে একটি গাড়ি থাকায় পুরো আড়াইহাজারে টহল সম্ভব হচ্ছে না। তবু আমরা জনসাধারণের নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা