× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই লেকে পানি স্বল্পতা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ পিএম

কাপ্তাই লেকে পানি স্বল্পতা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটির কাপ্তাই লেকে পানির পরিমাণ কমছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমে আসছে। দীর্ঘদিনের অনাবৃষ্টি ও ঝর্ণার পানি শুকিয়ে যাওয়াতে কাপ্তাই লেকে পানির পরিমাণ কমে আসছে।

বর্তমানে রুলকার্ভের চেয়ে কাপ্তাই লেকে এখন প্রায় ৭ ফুট পানি কম রয়েছে। রুলকার্ভ অনুযায়ী লেকে এখন ১০২ ফুট এমএসএল (মিন সি লেভেল) পানি থাকার কথা। কিন্তু লেকে পানি রয়েছে ৯৫ ফুট এমএসএলের একটু বেশি।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিটে দৈনিক ৮০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ কাপ্তাই লেকে পানি থাকলে বর্তমানে ৫টি জেনারেটর চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হতো।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই লেকে পানি বৃদ্ধির একমাত্র উপায় হলো বৃষ্টি এবং ঝর্ণাধারা। বৃষ্টি না থাকলে ঝর্ণা ধারা থেকেও পানি পাবার কোন সম্ভাবনা নেই। বৃষ্টি না হলে এবং কাপ্তাই লেকে পানি না বাড়লে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা করেন তিনি।

প্রসঙ্গত, কাপ্তাই লেকের পানির উপর নির্ভরশীল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। যেখানে ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা