× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতে জবুথবু দিনাজপুরবাসী

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:০৭ পিএম

হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। প্রবা ফটো

হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। প্রবা ফটো

হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। বাড়ছে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। রবিবার একই সময় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ১০ দশমিক ৯, সৈয়দপুর ১৩ দশমিক ৮, ডিমলা (নীলফামারী) ১৩ দশমিক ৫, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক ২, রংপুর ১৩ দশমিক ৭, বদলগাছি (নওগাঁ) ১২ দশমিক ৪, চুয়াডাঙ্গা ১৩ দশমিক ২, যশোর ১১ দশমিক ৪ এবং ঈশ্বরদী (পাবনা) ১৩ দশমিত ১ ডিগ্রি সেলসিয়াস।

পরে সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা