× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাল দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৭

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম

খাল দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৭

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পুনঃখননকৃত জিয়া খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছের। রবিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি গ্রামে এলাকায় হালতি ও বাশিলা গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতরা হলেন, উপজেলার বাঁশিলা গ্রামের এন্তাজ আলী, রাজ্জাগ আলী ও হাবিবুর রহমান,  হালতি গ্রামের সেলিম, রাশেদ, উজ্জল ও রুপালি। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে। এ ঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

স্থানীয়রা জানান, উপজেলার বাশিলা ও হালতি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বরেন্দ্র বহুমূখী প্রকল্পের আওতাধীন পুনঃখননকৃত জিয়া খাল উন্মুক্ত জলাশয় হিসেবে ভোগদখল করে আসছিল স্থানীয় মৎস্যজীবী এলাকাবাসী। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাশিলা গ্রামবাসী ও মৎস্যজীবীরা মাছ শিকারের জন্য বাশিলা মৌজার অংশ দখল করে নেয়। অন্যদিকে হালতি গ্রামের মৎস্যজীবীরা হালতি গ্রামের অংশের খাল দখলে নেয়। এই খাল দখলকে কেন্দ্র করে হালতির বিএনপির কর্মী ফলেন গ্রুপ ও বাঁশিলা গ্রামের মৎস্যজীবীর পক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশিলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খালটি পুরোপুরি দখল নিতে যায়। এতে হালতি বিলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় খাল পাহারা দেওয়ার কক্ষ ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৭জন গুরুতর আহত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা