× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে স্লুইস গেট বিধ্বস্ত, চলাচলে দুর্ভোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে স্লুইস গেট বিধ্বস্ত, চলাচলে দুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বেড়িবাঁধের স্লুইস গেট বিধ্বস্ত হয়।

এতে চরম ভোগান্তিতে পড়ে আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ। হোগলপাতি গ্রামে রয়েছে একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, ক্ষুদ্র দুটি বাজার ও একটি মাছের আড়ত। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী, নারী ও শিশুদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

স্লুইস গেট বিধ্বস্ত হওয়ায় স্থানীয়রা কাঠের ব্রিজ তৈরি করে। সেখানে দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি ও লোকজন চলাচল করছে। কাঠের ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। যেকোনো সময় এ কাঠের ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। 

হোগলপাতি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. এছাহাক তালুকদার বলেন, ঘূর্ণিঝড় রেমালে ওয়াপদার বেড়িবাঁধটি বিধ্বস্ত হয়। এখানের মাদ্রাসা ও স্কুলে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে আসে। মাছের আড়তে গাড়ি আসতে পারে না। দ্রুত এখানে স্লুইস গেট বা ব্রিজ নির্মাণে দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম জানান, সরেজমিনে পরিদর্শন করে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা