× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি বন্ধের ডাক দিলেন চা দোকানি হারুন মিয়া

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩৫ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:৪১ পিএম

দুর্নীতি বন্ধের ডাক দিলেন চা দোকানি হারুন মিয়া

ময়মনসিংহের গৌরীপুরের চা-বিক্রেতা মো. হারুন মিয়া। এরই মধ্যে মুক্তিযোদ্ধাদের কাছে অর্ধেক দামে চা বিক্রি, মাদক বিরোধী প্রচারণা ও চা বিক্রির টাকায় পাঠাগার গড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার দোকানের নিয়মিত চায়ের গ্রাহক ও পাঠগারের বই প্রেমীদের নিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে পথে নামলেন হারুন মিয়া।

চা দোকানি হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। 

বন্ধ না হলে দুর্নীতি, হবে না দেশের উন্নতি স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের চা বিক্রেতা হারুন মিয়ার নেতৃত্বে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় তার দোকানের নিয়মিত চায়ের গ্রাহক, বইপ্রেমী ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অংশ নিয়ে হারুনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশে দুর্নীতি বন্ধের আহ্বান জানান। শোভাযাত্রা শেষে পৌর শহরের স্বজন মিডিয়া সেন্টারে তার দোকানের সেরা অর্ধশতাধিক চা গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। এছাড়াও সংবর্ধিত করা হয় উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী, সিনিয়র সহ-সম্পাদক ইমন চৌধুরী, সিনিয়র কার্টুনিস্ট কাওছার মাহমুদ, রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস রানাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠক সংগঠন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী। সভাপতিত্ব করেন গৌরীপুর ইসলামাবাদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ এমমদাদুল হক। বক্তব্য রাখেন সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হিমেল চৌধুরী বলেন, একজন চা-বিক্রেতা হয়ে হারুনের যেখানে দুই টাকা লাভের চিন্তা করার কথা। সেখানে তিনি প্রতিদিন ছয়টি পত্রিকা রেখে দোকানের পাঠকদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছেন। পাশাপাশি চা বিক্রির টাকায় গড়েছেন পাঠাগার। 

চা-বিক্রেতা হারুন মিয়া বলেন, আমি প্রতিবছর দোকানের সেরা চা গ্রাহক ও বইপ্রেমীদের সম্মাননা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে অর্ধশতাধিক গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই দিয়ে সম্মাননা দিয়েছি। পাশাপাশি সকলের অংশগ্রহনে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা