× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২১:০২ পিএম

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এলাকাবাসী এবং ভুক্তভোগী আয়োজিত মানববন্ধনের সংবাদ প্রকাশে দুই সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুই সাংবাদিক আসামি হলেনÑ এশিয়ান টেলিভিশন ও দিনকালের নাগেশ্বরী প্রতিনিধি শফিকুল ইসলাম শফি এবং প্রতিদিনের বাংলাদেশ ও আনন্দবাজারের প্রতিনিধি বাবুল জামান। শুক্রবার (৬ ডিসেম্বর) মামলার খবরটি এলাকায় জানাজানি হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন অভিযুক্ত আনোয়ার হোসেন। তিনি আরিফচর ভুরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস সালামের পুত্র।

মামলায় প্রকাশিত মানববন্ধনের সংবাদে সম্মানহানিকর বক্তব্য প্রচার ও প্রকাশে বাদীর সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্য তিন আসামির বিরুদ্ধে প্রচার ও প্রকাশিত সংবাদটি সম্পাদনা করে তা সামাজিক মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। 

মামলার আসামি সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

অপর আসামি সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে মামলার বাদী আনোয়ার হোসেন আরিফের মোবাইলে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভুরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের কুড়ারপাড় বাজারে সচেতন সমাজ ও ভুক্তভোগী পরিবারের আহ্বানে তিন শতাধিক নারী-পুরুষের ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মামলাবাজ আনোয়ার হোসেনের অপর্কম বন্ধে এবং স্থানীয় ভুক্তভোগী আব্দুস ছাত্তারের নামে অপহরণ, ধর্ষণচেষ্টা ও চুরির মিথ্যা মামলার প্রতিবাদ করে এলাকাবাসী। মানববন্ধনের এ সংবাদটি ১০ ও ১১ নভেম্বর এশিয়ান টেলিভিশন, চাঁদনীবাজার, আনন্দবাজারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় গুরুত্বসহকারে প্রচার ও প্রকাশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা