× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ সালের মাঝামাঝিতে ভোট হলেও রাজি : মান্না

খুলনা অফিস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম

২০২৬ সালের মাঝামাঝিতে ভোট হলেও রাজি : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন দেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা শেষ করতে ১৫-২০ বছর লাগবে। তত দিন তো অন্তর্বর্তী সরকার থাকতে পারবে না। সে জন্য আগে ভোট দিন। যত দিন লাগবে নির্বাচন কমিশন সংস্কার করুন। তার পর দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। কোনো কোনো উপদেষ্টা বলছেন, ২০২৬ সালের মাঝামাঝি ভোট হবে। সেটা হলেও আমরা রাজি আছি।

শনিবার (৭ ডিসেম্বর) খুলনায় নাগরিক ঐক্যের জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ইতোমধ্যেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। তবে সেটা কোনোভাবেই নির্বাচনের ক্ষেত্রে নয়। নির্বাচনে প্রতিটি দল স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। যাদের জনগণ ভয়মুক্তভাবে ভোট দিয়ে বিজয়ী করবে, তারাই সরকার গঠন করবে। 

মান্না বলেন, বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম ভেদে কোনো বৈষম্য নেই। তার পরও কিছু দুর্ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। যারা এসব করছে সেই দুর্বৃত্তদের শাস্তি দিতে হবে। কিন্তু এসব নিয়ে দেশে-বিদেশে অনেক বাড়াবাড়ির ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী, সেটা তো আর অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কোনো তাঁবেদারিত্বমূলক প্রতিবেশী চাই না। 

নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লহ কায়সার, দপ্তর সম্পাদক এসএম মহিদুজ্জামান মহিদ, জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার, মহানগর কমিটির সদস্যসচিব কাজী মোতাহার রহমান বাবু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জাকির হোসেনকে সভাপতি ও কাজী মোতাহার রহমানকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর কমিটি এবং আব্দুল মজিদ হাওলাদারকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে জেলা নাগরিক ঐক্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা