× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটিয়ে আহত কলেজছাত্রটি মারা গেছেন

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম

নিহত আয়ুব উদ্দিন।

নিহত আয়ুব উদ্দিন।

কক্সবাজারের চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন নামে এক কলেজছাত্রকে পিটিয়ে আহতের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে পরিবারের সদস্য ও পুলিশ নিশ্চিত করেছে।

শিক্ষার্থী আয়ুব উদ্দিন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছেন।

স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদের ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। 

আহতদের মধ্যে আয়ুব উদ্দিন ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত কলেজছাত্র আয়ুব উদ্দিনের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাত। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমার ছেলেকে ওরা নির্মমভাবে পিটিয়েই মেরে ফেলল।’ 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহত হওয়ার পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেননি। এখন এটি হত্যা মামলায় রূপান্তর হবে। অভিযোগকারী নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা