× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দর-গাজীপুর বাস সার্ভিস

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২ পিএম

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দর-গাজীপুর বাস সার্ভিস

গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ী বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান। 

জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বলেন, ‘বহুদিন ধরে মানুষ এর প্রতীক্ষায় আছে। প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে। সড়কটি চালু হলেও বেশ কিছু সমস্যা থেকে যাবে। এ মুহূর্তে সড়কের প্রতিটি স্টেশনে ফুটওভার ব্রিজ রয়েছে, যা মানুষ পারাপারের জন্য পর্যাপ্ত নয়। আরও অতিরিক্ত ১০টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। এখন পর্যন্ত ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি ফাংশনাল করা সম্ভব হবে।’

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়ামিন, গাজীপুর সিটি করপোরেশনের সচিব শামীম আরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব বিনীতা রানী, গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. ইব্রাহিম খান, বিআরটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, সওজ ঢাকা অঞ্চলের প্রধান প্রকৌশলী আসলাম আলী, বিআরটিসির পরিচালক অনুপম সাহা, উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা