পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম
ল্যাবএইড হাসপাতালে বিএনপি নেতার মৃত্যু। ছবি : প্রবা
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ নভেম্বর) সকালে মারা যান তিনি।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নয়াপল্টন দলীয় অফিসের সামনে তার মরদেহ নেওয়া হবে। আগামীকাল সকাল ৯টায় পটুয়াখালী, ১১টায় দশমিনা, বাদ জোহর গলাচিপা, ৩টায় চিকনিকান্দি ও ৫টায় তার নিজ বাড়ি গলাচিপার চিকনিকান্দিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পটুযাখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি জানান, গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ ছিল। ওই সমাবেশে যোগ দিতে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী থেকে রওনা হন তিনি। পথে পটুয়াখালী-বরিশাল সড়কের তেলিখালী এলাকায় হামলার শিকার হন শাহজাহান খান। গুরুতর আহত অবস্থায় বরিশাল চিকিৎসা নিয়ে পরে পটুয়াখালী চলে যান। কিছুদিন পর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও পটুয়াখালীর বিএনপির নেতারা।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিএনপি নেতা শাহজাহান খান হামলায় আহত হয়েছেন এমন অভিযোগ পুলিশ জানে না। তার পরিবার থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি।
শাহজাহান খান এক ছেলে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।