× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২ পিএম

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) উল্টে ১০ জন পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছ।

আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। তাদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন।

আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে শনিবার সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কের পাশে পাহাড়ি খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা