× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৪ পিএম

মো. শরীফ হোসেন খান।

মো. শরীফ হোসেন খান।

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে মো. শরীফ হোসেন খান নামে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ১ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত মো. শরীফ হোসেন খান উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ত্রাণসামগ্রী এলাকার সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজবাড়ির গুদামঘরে মজুদ  করে রাখেন। এমন অভিযোগে জেলা প্রশাসক, চাঁদপুর-এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮-সংখ্যক প্রজ্ঞাপনমূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চিঠি পেয়েছি। রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার আমি।’ 

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই বিষয়ে জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা