× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম

বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় নাড়াইছড়ি রেঞ্জের আওতাধীন কবাখালী এলাকা থেকে বিপন্ন প্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করে পাহাড়ের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘিনালার ৩নং কবাখালী ইউনিয়নের আলী নগর এলাকা থেকে এই বিরল প্রজাতীর প্রাণী লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। পরে উপজেলার ভৈরফা অটলটিলা এলাকায় পাহাড়ের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বানরটি অবমুক্ত করেন। 

এ সময় ফরেস্টার আক্তারুজ্জামান, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের দীঘিনালা প্রতিনিধি হৃদয় বড়ুয়া ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অবমুক্তকরণের সময় রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, নাড়াইছড়ি রেঞ্জ এলাকার অভয়ারণ্য থেকে লজ্জাবতী বানরটি কবাখালী ইউনিয়ন আলী নগর এলাকায় লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসীর সহায়তায় বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করে ভৈরফা অটলটিলা এলাকায় গহিন অরণ্যে অবমুক্ত করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা