× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ‘ফাঁকা গুলি ছুড়ে’ পালিয়ে গেল আসামি

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

পাংশা থানা। প্রবা ফটো

পাংশা থানা। প্রবা ফটো

রাজবাড়ীর পাংশায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়ে মো. সজিব নামে এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে মামলার আসামি সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ওসি মো. সালাহউদ্দিন বলেন, একটি মামলার আসামি সজীবের অবস্থান সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে বৃহস্পতিবার বিকালে থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় একটি দোকানে সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব ফাঁকা গুলি বা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন কেউ বলছে গুলি আবার কেউ বলছে পটকা। কোনো গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, অস্ত্র উদ্ধারে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্দিগ্ধ আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। আসামি ধরতে গিয়ে গোলাগুলির কোনো প্রমাণ্য তথ্য আমার কাছে নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা