× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ নিহত ৪

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩৮ এএম

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে  বাস-ট্রাকের চালক ও বাসের দুই যাত্রী রয়েছেন। এছাড়া বাসের আরও ১৮ যাত্রী আহত হয়েছেন

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর প্রতিদিনের বাংলাদেশকে এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ফিসারিজ যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস চালক আব্দুল করিম ও ট্রাকের ড্রাইভার আনোয়ার এবং দুইজন বাসযাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় জেলায়। নিহত যাত্রীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  দুর্ঘটনায় বাস ও ট্রাকের উদ্ধার তৎপরতা চলছিল। দুর্ঘটনার বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। 

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক  জানান, দুর্ঘটনায় চারজন নিহত এবং নারী, শিশুসহ বাসের কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছে। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বীরগঞ্জ ও ঠাকুরগাঁও এর দুইটি ফায়ার সার্ভিস টিমের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা