× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক শেড থেকে সোহান প্রামাণিক নামের এক ইলেকট্রিক মিস্ত্রির সহযোগীর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেড রুম নাম্বার বি-৩-এর ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহানের বাড়ি পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহান ওই বিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজ ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন ধরে শারীরিক অসুস্থতায় কাজে যোগদান করেননি, রুমেই অবস্থান করছিলেন। গত বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা রুমে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা