× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদার দাবিতে ক্রীড়া কার্যালয় ভাঙচুর

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম

চাঁদার দাবিতে ক্রীড়া কার্যালয় ভাঙচুর

দিনাজপুরের বোচাগঞ্জে আশ্রয় সমবায় সংঘের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে একটি সামাজিক ও ক্রীড়াঙ্গনের কার্যালয় এভাবে ভেঙে গুঁড়িয়ে ফেলায় প্রতিবাদের ঝড় বইছে সর্বমহলে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 

ভাদুরিয়া হাটে কর্তব্যরত নৈশ্যপ্রহরী এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে স্থানীয় ছাত্রদলের ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৫ নং ছাতইল ইউনিয়নের ভাদুরিয়া হাটস্থ আশ্রয় সমবায় সংঘের কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়।

জেলা বিএনপির উপদেষ্টা মো. রবিউল গণি বলেন, ‘চাঁদার টাকা না দেওয়ায় ছাত্রদলের লেবাসধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’

তিনি অভিযোগ করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হাসান মিম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। এসব নব্য ছাত্রদল নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সমবায় সংঘটি বিভিন্ন দিবস ও সংকটে খাদ্য সহায়তা, মানবিক কাজ, খেলোয়াড় তৈরি, টুর্নামেন্ট আয়োজন করে। অথচ এই সংগঠনের কার্যালয়টি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। 

অভিযুক্ত ৫নং ছাতইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হাসান মিমের ব্যবহৃত মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের সদস্যরা জানান, তিনি তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন, সেখানে চার্জ না থাকায় মোবাইল বন্ধ থাকতে পারে। পাশাপাশি এই ভাঙচুরের ঘটনায় মিম কোনোভাবেই জড়িত নয় বলেও তারা দাবি করেন। 

বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রবিউল গণি একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা