× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪ পিএম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর থানায় ওই সাংবাদিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী সুজন মোহন্ত দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি।

তার দাবি, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকেরা তাকে পেলে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ জন্য তাকে খুঁজে বেড়াচ্ছেন।

সুজন মোহন্তের অভিযোগ, গত ২ ডিসেম্বর সমকালে ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের জেরে গতকাল বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষক দলের রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তার খোঁজ করে এবং গালিগালাজ করে। এ সময় তার দেখা পেলে হুমকি দেন তারা।

ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করে। এ ছাড়া হুমকির কারণে সদর থানায় অভিযোগ দেন সুজন মোহন্ত।

এ বিষয়ে জানতে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা