× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী আলীফ হত্যার প্রধান আসামি চন্দনকে কোতোয়ালি থানায় হস্তান্তর

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৮ পিএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ভৈরব পুলিশ। প্রবা ফটো

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ভৈরব পুলিশ। প্রবা ফটো

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ভৈরব থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর রুবেল আফরাদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বুধবার রাত ১১টায় ভৈরব রেলওয়ে জংশন এলাকার পানির ট্যাংকির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।   

আটক আসামি চন্দন চট্রগ্রাম কোতোয়ালি থানার মেথরপট্টি সেবক কলনী বান্ডেল রোড় এলাকার বাসিন্দা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা