× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫০ পিএম

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রবা ফটো

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রবা ফটো

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর ধাকে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে। বন্যা ভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না, ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুত আছে।

এসময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, দারিদ্র বিমোচন, শিক্ষা, টেকসই মানব সেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ সেচ্ছাসেবীদের ভূমিকা অনস্বীকার্য।  বড় বড় দুঘর্টনায় সাহসী ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা।

উদ্বোধন শেষে তিনি ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জামাদী পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ভলান্টিয়ারদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা