রাজশাহী অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
বৈষম্যবাদী রাজনীতি, অর্থনীতি বা সংস্কৃতি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, সম্ভাবনা ও সংকট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যায়ের সিরাজী ভবনের ফোকলোর গ্যালারিতে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তাঙ্গন।
এ সময় তিনি ক্ষমতা সংবিধানকে নিজের স্বার্থে ব্যবহার ও সংশোধন করে উল্লেখ করে বলেন, ‘আমাদের সংবিধানের মধ্যে বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে ও মৌলিক অধিকারের পক্ষে অনেক ধারা ছিল। পরে একেকটি সরকার এসে নিজেদের শ্রেণি স্বার্থে সেসব সংশোধন করতে করতে এই সংবিধানকে স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক ও বৈষম্যবাদীতে পরিণত করেছে। প্রত্যেকটা সরকার এই সংবিধান লঙ্ঘন করেছে।’