× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল আটকে জোরপূর্বক চাঁদা আদায়

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২০ পিএম

মোটরসাইকেল আটকে জোরপূর্বক চাঁদা আদায়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক্তারপুর গ্রামের তাপস রায় নামের এক কাঠমিস্ত্রির কাছ থেকে জোরপূর্বক ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাঠমিস্ত্রি তাপস রায় এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাপস রায় উপজেলার এক্তারপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর দুপুর ১২টার দিকে ভুক্তভোগী তাপস রায় বারবাজার থেকে মোটরসাইকেলযোগে নিজগ্রাম এক্তারপুর যাওয়ার পথে সোনালীডাঙ্গা নামক স্থানে পৌঁছলে বাদুরগাছা গ্রামের তোরাপ মণ্ডলের ছেলে রমজান মণ্ডল, পারখির্দ্দা গ্রামের হাসিবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম, সোনালীডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী জুঁই বেগম এবং একই গ্রামের মোক্তারের ছেলে রিমন আলী তার পথ রোধ করে মারধর করেন। এরপর তাপস রায়ের কাছে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে তার ব্যবহৃত মোটরসাইকেল কেড়ে রেখে দেন ঘটনায় জড়িতরা। পরে তাপস রায় ১ লাখ টাকা সংগ্রহ করে মঙ্গলপৌতা বাজারে তাদের দেওয়ার পর তারা মোটরসাইকেল ফেরত দেন।

ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগী তাপস বাদী হয়ে গত ২ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা