× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে চতুর্থ মামলায় খালাস তারেক রহমান

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

গাজীপুরে চতুর্থ মামলায় খালাস তারেক রহমান

গাজীপুরে ৯ বছর আগে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন। মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন। আদালতে বিবাদীপক্ষে সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিন আরমান আলীসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন মামলাটি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা