× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে। তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার সোনার পাড়ায় অন্যদের সঙ্গে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মিরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেছেন। ঘটনার পর মোটর সাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘মোটর সাইকেলের ধাক্কায় সুজা মিয়া কোমড়ে অন্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা