× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়নাতদন্ত ছাড়া দাফন, তোলা হলো আন্দোলনে নিহত রাব্বির লাশ

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বি। ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বি। ছবি সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির লাশ কবর থেকে তোলা হয়েছে।

আদালতের নির্দেশের প্রেক্ষিতে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের বরুনাতৈলয় পারিবারিক কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মরদেহটি তোলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশ উত্তোলনের সময় মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই এহসানুল হকসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট শহরের পানান্দলির দুই ব্রিজ এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন বরুনাতৈল গ্রামে মেহেদী হাসান রাব্বি। পরে ময়নাতদন্ত ছাড়াই পারিকবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর (মাগুরা-১) ও অ্যাড. বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীকে। এ ছাড়াও অজ্ঞত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয় এতে।

মাগুরা কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাব্বি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ কবর থেকে উত্তোলনে মাগুরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। ময়নাতদন্ত শেষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারও মরদেহ দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা